শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বুবলী অধ্যায়ের ইতি টানলেন শাকিব

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বুবলী অধ্যায়ের ইতি টানলেন শাকিব

সংগৃহীত ছবি

যদিও বিষয়টি আগেই পরিষ্কার করেছিলেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। তারপরও ঈদে শাকিব-বুবলী জুটির ছবি মুক্তি এবং সুপারহিট হওয়া যেন এই জুটির পুনর্মিলনের ইঙ্গিত দিচ্ছিল। জল্পনার বাতাস বেগবান না হতেই বুবলী অধ্যায়ের ইতি টানলেন ঢালিউড কিং। জানালেন, অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা আর যাবে না শাকিব-বুবলীকে।

কথা ছিল, শাকিবের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে নায়িকা চরিত্রে ধরা দেবেন বুবলী। তাও সেই পাঁচ বছর আগেরকার কথা। এরপর জল গড়িয়েছে বহুদূর। ব্যক্তিগত সম্পর্কের বাঁক বদলেছে, বদলেছে প্রযোজনা প্রতিষ্ঠানও। এসকে ফিল্মসের ছবির স্বত্ব চলে গেছে ভার্সেটাইল মিডিয়ার হাতে। এরপর নায়িকা চরিত্রে আসে পরিবর্তন। শাকিবের ‘প্রিয়তমা’ হতে ওপার বাংলা থেকে আজ মঙ্গলবার উড়ে এলেন সেখানকার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ইধিকা পাল। ১১ মে থেকে শুটিংয়েও অংশ নেবেন তিনি।

তবে কি শাকিবের জীবনে বুবলী অধ্যায় শেষ হয়ে গেল? কোনো রাখঢাক না রেখে শাকিবও জবাব দিলেন। জানালেন, শুধু রুপালি পর্দা থেকে নয় বরং তার ব্যক্তিজীবন থেকেও সরিয়ে দিয়েছেন বুবলীকে। এবং সেটা অনেক আগেই।

গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যদি এই ছবির ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।”

এখানেই থেমে থাকেননি শাকিব। ওই সাক্ষাৎকারে এটাও জানিয়ে দেন নিজের জীবন থেকেও পুরোপুরি সরিয়ে দিয়েছেন বুবলীকে। মাঝেমধ্যে যদিও দেখা সাক্ষাৎ হয় সবটাই ছেলে শেহজাদের কল্যাণে। এছাড়া অন্য কিছু নয়। তার কথায়, ‘বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office