শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা পরীমণি

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৬ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চলতি বছরের ১০ জানুয়ারি মা হওয়ার বিষয়টি নিজেই প্রকাশ করেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন তিনি।

বৃহস্পতিবার (৫ মে) রাত পৌনে ১টায় বেবি বাম্পের একটি ছবি তার ফেসবুকে শেয়ার করেন।ছবিতে দেখা যাচ্ছে সবুজ গাউন আর চোখে চশমা পরে মাতৃত্বকালীন পোজে দাঁড়িয়ে আছেন পরীমণি। পেটে হাত রেখে অনাগত সন্তানকে যেন আগলে রেখেছেন পরম মমতায়।মুখের স্নিগ্ধ হাসিই বলে দিচ্ছে মা হওয়ার খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন পরী।মাতৃত্বের আভা ফুটে উঠেছে তার চেহারায়ও।আর সেই ছবি প্রকাশ হতেই নজর কাড়ে নেটিজেনদের।

প্রিয় তারকাকে ‘মাশাল্লাহ’ও ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।

সম্প্রতি মাতৃত্বকালটা চমৎকারভাবে উপভোগ করছেন পরীমণি। তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে তেমনটা আন্দাজ করা যায়। বেশ হাসিখুশি সময় তিনি তার পরিবার নিয়ে কাটাচ্ছেন।

মা হওয়ার সময়টাতে কোন প্রকার ঝুঁকি না নিতে শুটিং থেকে বিরত আছেন পরী।স্বামী রাজও তাকে নিয়মিত সময় দিয়ে যাচ্ছেন।

ঈদের ছুটি কাটাতে স্বামী রাজকে নিয়ে কক্সবাজারে গেছেন পরী। নানা সময়ের ছবি আপলোড করছেন তিনি। বুধবার (৪ মে) পরীমণি তার ফেসবুক পেজে আপলোড করেন বেশ কয়েকটি রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন রাজ-পরী। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

পরীমণি ও রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুসারীদের। ইতোমধ্যে ছবিগুলোতে রিঅ্যাকশনের সংখ্যা ছাড়িয়ে লাখে। ঘোরাঘুরি শেষে ঠিক কবে নাগাদ তিনি ঢাকায় ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office