শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ভাগনার গ্রুপের অগ্রসরের খবরে মস্কো ছেড়ে পালিয়েছেন পুতিন: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক :   |   শনিবার, ২৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাগনার গ্রুপের অগ্রসরের খবরে মস্কো ছেড়ে পালিয়েছেন পুতিন: রিপোর্ট

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের অগ্রসরের খবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমানে করে মস্কো থেকে পালিয়েছেন বলে দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।

ফ্লাইট রাডারের তথ্যমতে, রুশ প্রেসিডেন্ট পুতিনের একটি বিমান মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে উড়ে যাওয়ার পর তা রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকেই পুতিনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। দাবি করা হচ্ছে- ভাগনার গ্রুপের অগ্রসরের খবরে পুতিন মস্কো থেকে পালিয়েছেন।

তবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পুতিনের পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, ‘প্রেসিডেন্ট ক্রেমলিনে কাজ করছেন।’

এদিকে চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, তার বাহিনী ভাগনার গ্রুপকে দমন করতে রাশিয়ায় সাহায্য করছে আসছে। ভাগনার গ্রুপ রাশিয়ার দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তাতে পুতিনের সমগ্র কর্মজীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এটি।

এর আগে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রাশিয়ার দুইটি গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর রোস্তভ এবং ভরোনেজ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন ভাগনার গ্রুপ। এমনকি এখন তারা রাশিয়ার লিপেটস্কে ঢুকে পড়েছে। যা মস্কো থেকে ৬ ঘণ্টা দূরে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন মস্কোর সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়েছেন।

রুশ সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দেওয়া এই নেতা আরও বলেছেন, তিনি ও তার ২৫ হাজার যোদ্ধা ‘মৃত্যুর জন্য প্রস্তুত’ আছে।

তিনি বলেন, ‘আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এর শেষ দেখে ছাড়ব। আমাদের এ চলার পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে, তার সবকিছুকে ধ্বংস করে দেব।’

এদিকে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দেওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন সব বাহিনীকে সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, যা কিছু ঘটছে, তা ‘বিশ্বাসঘাতকতা’। এটি ‘দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল’।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, সংকট মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার সুরক্ষা দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office