শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

‘ভাদাইম্যা’খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৩ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

টাঙ্গাইলের জনপ্রিয় কৌতুক অভিনেতা ‘ভাদাইম্যা’খ্যাত আহসান আলী (৫০) আর নেই।

রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার ও লিভারের সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন।

আহসান আলীর মৃত্যুর বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এ ছাড়া তার লিভারেও পানি জমেছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। মরদেহ হাসপাতালে রয়েছে, বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আহসান আলীর মূল পেশা ছিল কৃষি কাজ। ২০ বছর আগে তিনি অভিনয়ে আসেন। কৌতুক অভিনয়ের কারণে ‘ভাদাইম্যা’ হিসেবে স্বীকৃতি পান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office