শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ৫ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১১ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি রয়টার্সের

ভারতনিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক সেনা কর্মকর্তাসহ পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার পুঞ্চ জেলায় এ বন্দুকযুদ্ধ হয়। ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, সুরানকোট এলাকায় চার থেকে পাঁচজন সশস্ত্র সন্ত্রাসীর সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক গোলাগুলি হয়। কয়েক দিন আগে ওই সব সন্ত্রাসী অন্য দেশ থেকে সুরানকোট এলাকায় প্রবেশ করে।

সূত্রগুলো বলছে, গোপন সংবাদের ভিত্তিতে একদল সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে গতকাল রোববার সকালের দিকে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সুরানকোটের ডেরা কি গালির কাছে একটি গ্রামে সন্ত্রাসবিরোধী অভিযান চালান। এ সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাঁদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে এক সেনা কর্মকর্তাসহ পাঁচজন সেনাসদস্য গুরুতর আহত হন। পরে তাঁরা মারা যান।

ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানান, সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, ওই এলাকায় একটি জঙ্গলে সন্ত্রাসীদের একটি দল ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া গিয়েছিল। ওই সব সন্ত্রাসী কয়েক দিন আগে ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে ওই এলাকায় অনুপ্রবেশ করে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাশ্মীর উপত্যকায় হামলার ঘটনা বেড়ে যাওয়ার মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office