শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভালোবাসাবাসি # অনিন্দিতা সেন-এর কবিতা

  |   মঙ্গলবার, ১৮ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভালোবাসাবাসি
অনিন্দিতা সেন

ভালোবাসো বললেই কি আর
ভালবাসা যায়?
হৃদয় চোঁয়ানো রক্তক্ষরণ
বুঝেছে ক’জনায়?

শ্বাসরোধী যন্ত্রণা পাখা মেলে
উড়ে যায় যখন…..
জোৎস্না পথ বেয়ে নেমে আসে
ভালবাসা

গাল বেয়ে চোখের জলের
আল্পনা যখন…..
সিক্ত হয় নিভৃত মনের
অমৃত ভালোবাসা

ডায়েরির পাতায় লেপ্টে থাকা স্বপ্নেরা
বেরিয়ে আসে কবিতায়…..
ভালোবাসার জীয়নকাঠি ছুঁইয়ে
শুকিয়ে যাওয়া পাঁপড়ি
জীবন্ত হয়…

ঠোঁটের টিপসই দিইয়ে
ভালোবাসো বললেই কি আর
ভালবাসা যায়???

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office