শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁর সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশে পদক ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের তৃণমূলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি যেন আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত হয়, সেই প্রচেষ্টা থাকবে। এ ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একুশ আমাদের প্রেরণা দেয়। একুশ মানে মাথা নোয়াবার নয়। তাই, অমর একুশে ফেব্রুয়ারি দিবসটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

এ বছর যাঁরা একুশে পদক পেয়েছেন এবং যাঁরা এখনো কাজ করে যাচ্ছেন তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই গুণীজনেরা তো পথ দেখাবেন। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অবদান ছিল বলেই আমাদের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে। আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের নতুন প্রজন্ম যেন দেশের কল্যাণে কাজ করে, সেটাই আমি চাই।’

প্রধানমন্ত্রী বলেন, আজকে যে কজন গুণীজন পুরস্কৃত হয়েছেন তাঁদের অনেকেই সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে, ’৬৯–এর গণ-অভ্যুত্থান, ’৭১–এর মহান মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবার পদক বিতরণ করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং পদক বিজয়ীদের সাইটেশন পাঠ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন।

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ৩ ফেব্রুয়ারি ‘একুশে পদক ২০২২’ প্রদানের জন্য ২৪ জন বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করে। এ বছর ভাষা আন্দোলন বিভাগে দুজন, মুক্তিযুদ্ধে চারজন, শিল্পকলা (শিল্প, সংগীত ও নৃত্য) বিভাগে সাতজন, সমাজসেবা বিভাগে দুজন, ভাষা ও সাহিত্যে দুজন, গবেষণায় চারজন, সাংবাদিকতায় একজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন এবং শিক্ষায় একজন পুরস্কার পেয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office