শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘ভিডিওটির কারণে কাছের মানুষদের আচরণে বেশি মর্মাহত হয়েছি’

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যচ্ছে জেমসের একটি কনসার্ট সিয়ামকে চুম্বন করায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে কষে থাপ্পড় দেন নায়ক। পরে অবশ্য জনা গেছে ছবির শুটিং এটি। ভিডিওটি ভাইরাল হলে অভিনেত্রী কতটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন সেটা নিয়েই কথা হয় সুনেরাহর সঙ্গে

সম্প্রতি চড় খাওয়ার ভিডিওটি ভাইরাল হওয়ায় কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন?

দীপংকর দীপন দাদা পরিচালিত ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ের ক্লিপস ছিলো এটি। এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে তা আমরা কেউ ভাবিনি। ওই ভিডিও ছড়িয়ে পড়লে আমিও বিপাকে পড়ি। কাছের অনেক কিছু মানুষ যারা আমাকে জানেন, চেনেন তারাও আমাকে ট্যাগ করে ভিডিওটি শেয়ার করছিলেন। অবাক হয়েছি তারা জানতেন বাস্তবে আমি কেমন তবুও তারা আমাকে ভুল বোঝে গালি দিচ্ছিলেন! এতে করে বেশ কষ্ট লেগেছে আমার।

সিয়ামের চড়েও তো বেশ ব্যাথা পাওয়ার কথা!

হুম, বেশ ব্যাথা পেয়েছি। নাকের পাশে কিছুটা কেটে গেছে। চশমটাও ভেঙে গেছে। চশমার একদিকের কাচ খুলে হারিয়ে গেছে। তবে বেশি কষ্ট পেয়েছি পরিচিত মানুষদের ভুল বোঝাবুঝির কারণে।

কাছের মানুষরা তো জানতো এটা শুটিং। ভিডিও দেখে তো আপনাকে ভুল বোঝারই কথা…

দেখুন, কাউকে এভাবে চুমু খেলে নিশ্চই কেউ চড় মারবে না। এটা তো বোঝা উচিত। ভিডিওতে একটা ক্যামেরা দেখা গেছে। এটা শুটিংয়েই সম্ভব। কাউকে গালাগালি করার আগে জেনে নিতে হবে সত্যতা। সেটা না জেনেই নেতিবাচক কথা বলা শুরু হলো। কাছের মানুষদের আচরণে আসলে মর্মাহত হয়েছি।

সিনেমার প্রচারে জন্য ভিডিওটি কি পূর্ব পরিকল্পনা করেই ছড়ানো হয়েছে?

না তেমন পরিকল্পনার কিছু ছিলো না। যারা ছেড়েছেন তারা অনেকটা হেয়ালি বা মজার ছলেই ছেড়েছেন হয়তো। কিন্তু এভাবে ছড়িয়ে পড়বে তা কেউ হয়তো ভাবেওনি।

সিয়ামের স্ত্রী অবন্তি এ ঘটনায় কি কোনো প্রতিক্রিয়া দেখিয়েছেন?

অবন্তি বেশ ম্যাচিউর একজন মানুষ। সিয়াম আর অবন্তির বোঝাপড়াও চমৎকার। দারুণ সুখি সংসার ওদের। আমার সঙ্গেও অবন্তির ভালো বন্ধুত্ব। হুট করে ভুল ভাবার মেয়ে অবন্তি না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office