শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্কা ও মদিনায় এবার ১০ রাকাত তারাবি পড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি

২০ রাকাত নয়, এবারের রমজানে মক্কা ও মদিনায় তারাবির নামাজ ১০ রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

রমজানের সময় তারাবির নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের মধ্যে যাতে করোনা দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পালনে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে  মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। খবর আরব নিউজের।

সৌদির দুই প্রধান মসজিদের সম্পর্ক বিষয়ক প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস বলেন, করোনার প্রকোপ বিবেচনায় এনে তারাবির নামাজ ১০ রাকাত করা হচ্ছে। এছাড়া মসজিদের প্রেসিডেন্সি এবং ওমরাহ পালনকারীদের সেবায় নিয়োজিত অন্যান্য সংস্থা যেসব পূর্বসতর্কতা ও সুরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।

সৌদির সংশ্লিষ্ট মন্ত্রী ড. আবদুল লতিফ আল শেখ বলেছেন, রমজানের সময় আধঘণ্টার মধ্যে তারাবি শেষ করতে হবে।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিগ্রামের মাধ্যমে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মসজিদের ইমামদের উদ্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনা জানানো হয়েছে।

এর আগে দুই পবিত্র মসজিদে রমজান মাসে ওমরাহ এবং নামাজ আদায়ের জন্য অনুমতি দেয়া হলেও ওই দুই মসজিদে এবারের রমজানে ইতিকাফ এবং ইফতারের আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office