শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মধুবন চক্রবর্তী’র কবিতা ‘খোঁজা’

  |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মধুবন চক্রবর্তী’র কবিতা ‘খোঁজা’

তুমি আজও খুঁজে বেড়াচ্ছো
ভালো থাকার খোরাক আমাকে হাসির খোরাক বানিয়ে।

পতঙ্গের মত ঘুর ঘুর
না করে আজকাল
অবসরে দিচ্ছ ভাত ঘুম।
কিংবা খুঁজে নিচ্ছ সুন্দরীর
মনের চাবিকাঠি।

আমি তো ঘুরে বেড়াচ্ছি দিবা
নিদ্রায় তোমাকে গরুখোঁজা খুঁজব বলে।
প্রেম করেও অস্বীকার করছ আমার অধিকার।

লোক দেখানো প্রেমিকের মত বলছ
‘তুমি আমার ‘ পলাতক প্রেমিকের মত
এদিক ওদিক নদী ভ্রমণে বেড়াচ্ছ
নতুন নতুন ঢেউ ঢেউ গোনার খোজে।

আমি তো চর্যাপদ থেকে দুয়ারে
দাঁড়িয়ে তোমার অপেক্ষায়।
শ্রীকৃষ্ণ কীর্তন শুনব বলে
তোমার নৌকো অনেক দূরে
এখন জলের ছলাৎ ছলাৎ শুনছে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office