শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মধুবন চক্রবর্তী’র কবিতা ‘সত্যি বলো’

  |   বুধবার, ২০ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৩৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মধুবন চক্রবর্তী’র কবিতা ‘সত্যি বলো’

সত্যি করে বলো তো কোনোদিন বাদুড় ঝোলা হয়ে এসেছ আমার কাছে?
নাকি বাদুড়ের ভাইরাস নিয়ে ঢুকে পড়েছ আমার ভেতরে?
কোনোদিন কাউকে কি বলোনি

খুব বদমেজাজি পান থেকে চুন খসলেই রণমূর্তি অথবা অল্পেতে সন্তুষ্ট নয়?

আমি তো কোনোদিন সীতার মত ছিলাম না

লক্ষীর পাঁচালীও মনে করে পড়িনি সেভাবে।

দ্রৌপদীর ছায়া ছিলনা আমার মধ্যে

বাঘ্রসম খিদে আমার।

কথা না রাখলে আচড়ে দিতে পারি তাকে।

অপেক্ষায় কাটিয়েছি শতকের পর শতক।

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি সুনামির মত

আছড়ে পড়তে পারি উপেক্ষার বুকে।

বরং সেই ভালো কোনও দম দেওয়া পুতুল বা ছলনাময়ী

কিংবা “সাত চড়ে রা করে না” এমন একজন।

খোজ পেলে অবশ্যই জানাবো।
শুধু একবার, একবার সামনে এসে মিথ্যে করে সত্যিটা বলো

পাগলের মত ভালোবেসেছি তোমাকে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office