শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আগামীকাল

সংগৃহীত ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের বিষয়ে আগামীকাল সোমবার একটি বৈঠক করবে। ব্রাজিলের স্থায়ী মিশন শনিবার এ ঘোষণা দিয়েছে। ব্রাজিল অক্টোবরে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।

ব্রাজিলিয়ান মিশন জানায়, ‘সোমবার বিকাল ৩ টায় (মস্কোর সময় রাত ১০টা, গ্রীনিচ মান সময় সন্ধ্যা ৭টায়) এ বৈঠক অনুষ্ঠিত হবে।’
এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় স্থল অভিযান সম্প্রসারণ করার ঘোষণা দেওয়ার পরে সংযুক্ত আরব আমিরাত এই বৈঠকের জন্য অনুরোধ জানায়।

৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখন্ডে আক্রমণ করার পরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে হামাস তাদের এই আক্রমণ চালায়।

হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং ব্যাপক বিমান হামলা চালিয়ে গাজা ধ্বংসস্তুপে পরিণত করেছে। ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান শুরু করেছে, এতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। একই সাথে ইসরায়েল লেবানন ও সিরিয়ার কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পশ্চিম তীরেও ইসরায়েল হামলা চালায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ৮,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১৮,৫০০ আহত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office