শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মনপুরায় হবে ৩ মেগাওয়াট সোলার-ব্যাটারি-ডিজেল হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ২৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভোলার মনপুরা দ্বীপে একটি সোলার-ব্যাটারি-ডিজেল হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। তিন মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেড (ডব্লিউএমএসপিএল)। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে সরকারের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

সোমবার চুক্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল ও বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ওজোপাডিকোর সচিব মো: আলমগীর কবির। এছাড়া দুই চুক্তিতে ডব্লিউএমএসপিএল-এর পক্ষে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ।

রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব মো: হাবিবুর রহমান বলেছেন, আগামী দিনের জ্বালানি হলো নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার নানাভাবে সহযোগিতা করছে। সবুজ রুপান্তরে প্রতি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নেও নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে উৎসাহিত করা হচ্ছে। মনপুরার এই বিদ্যুৎ কেন্দ্রটি অনেক দিক থেকেই অন্যরকম। সোলারের সাথে ব্যাটারি এবং ডিজেল থাকবে। তবে কোন অবস্থায় ডিজেল থেকে ১০ ভাগ বিদ্যুতের বেশি উৎপাদন করা যাবে না।

বলা হয়, ২০ বছর মেয়াদী এই বিদ্যুৎ কেন্দ্র হতে প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাওয়া যাবে। মনপুরা দ্বীপের ২০ হাজার ৪৮৩ জন গ্রাহক এই বিদ্যুৎ সুবিধা পাবে। ফলে এই দ্বীপে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিডিবির চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, ওজোপাডিকোর চেয়ারম্যান সেলিম আবেদ, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. আজহারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো: মতিউর রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office