| মঙ্গলবার, ২৫ মে ২০২১ | প্রিন্ট | ৩০০ বার পঠিত | পড়ুন মিনিটে
মনের মানুষ
অনিন্দিতা সেন
বিরহের কান্না যে কাঁদেনি একবারো
প্রেম তাকে ছোঁয়নি কখনো
প্রতি রাতের রাধার জন্য
যে মেয়েটি সমব্যথী
সে…ই তো প্রকৃত প্রেমী!
নাই… বা খুঁজল সে রূপসাগরে
ডুব দিয়ে কাঁচা সোনা
মনের মানুষ যে তার কাছেই আছে
সেবার মাঝে ধর্ম বিলায়
সে…ই তো প্রকৃত মনের মানুষ
প্রেমিকের কোন জাত থাকেনা
কান্নার ও কো…ন রং থাকেনা।