শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, বসতঘর ভাঙচুর

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি।

কুয়েত চ্যারিটির অর্থায়নে সংস্কারাধীন একটি মসজিদের নামকরণ নিয়ে কিশোরগঞ্জ জেলার চর নোয়াকান্দি বেড়িবাঁধ এলাকায় দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কজন মুসল্লির বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের সাতজন আহত হন বলে জানা গেছে।

আহতদের মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর নোয়াকান্দি গ্রামের আবদুল হাফিজ (৬৫), বাবুল মিয়া (৪০) এবং পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামের আসাদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কুয়েত চ্যারিটির অর্থায়নে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি মৌজার বেড়িবাঁধ এলাকায় অবস্থিত একটি পুরাতন মসজিদের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিকে মসজিদটির নামকরণ নিয়ে কটিয়াদী উপজেলার চর নোয়াকান্দি এবং পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামের মুসল্লিদের মধ্যে কদিন ধরেই বিরোধ চলছিল।

আজ বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের সময় মসজিদের নামকরণ নিয়ে কথাকাটাকাটি হয়। এর জেরে চর নোয়াকান্দি গ্রামের হাফিজ উদ্দিন এবং চর মান্দালিয়া গ্রামের জয়নাল মিয়ার নেতৃত্বে দুই দল মুসল্লি সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন মুসল্লির বসতঘরে ভাঙচুর করা হয়।

কটিয়াদী মডেল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office