শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মাইকে দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে দরুদ শরীফ পাঠ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। শুক্রবার বেলা দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে আহেলাতুল সুন্নাতুল জামাত ও হেফাজতে ইসলাম সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), মুক্তিযোদ্ধা আলী আকবর, সিয়াম (১৬), সাদেকুর রহমান ও নিলুফা বেগম(৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল জুম্মার নামাজের আজানের পূর্বে মুয়াজ্জিনকে দরুদ শরীফ পাঠ করতে নিষেধ করেছিলেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলীর ইমন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলতে পারবো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office