শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার লঙ্ঘনকারীদের বাঁচাতে সরকার লবিষ্ট নিয়োগ করেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার মানবাধিকার লঙ্ঘনকারীদের বাঁচাতে লবিস্ট নিয়োগ করেছে। জনগণের টাকায় লবিষ্ট নিয়োগ করে সরকারের মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়েছে।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমেরিকায় সরকার লবিস্ট নিয়োগ করেছে, যা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে স্বীকৃত। খুন, গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির দায় কিংবা ব্যক্তির স্বেচ্ছাচারিতার নিমজ্জিত প্রতিষ্ঠানের দায় রাষ্ট্র কিংবা সরকার কীভাবে জনগণের টাকায় ভাবমূর্তি রক্ষার নামে ব্যয় করে?’বিএনপি আন্দোলন–সংগ্রামের অংশ হিসেবেই দেশের উন্নয়ন–সহযোগীদের সমর্থন চায় বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশ-বিদেশের সব অংশীদারকে এ সরকারের সব অপকর্ম সম্পর্কে অবগত করে রাখতে চায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office