শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মানবিক কারণে ফেরিতে পদ্মা পার হচ্ছে মোটরসাইকেল

সারাদেশ ডেস্ক   |   শুক্রবার, ০৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ থাকায় চরম বিড়ম্বনায় পড়েছেন দক্ষিণবঙ্গের মোটরসাইকেল আরোহীরা। নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যেই কয়েকজন আটক হয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনেছে। নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পদ্মা সেতুতে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত।

এমন পরিস্থিতিতে মানবিক কারণে আজ শুক্রবার বিশেষ বিবেচনায় ফেরি দিয়ে শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শিমুলিয়া ২ নম্বর ফেরি ঘাট থেকে মিডিয়াম রো-রো ফেরি ‘কুমিল্লা’ দিয়ে মোটরসাইকেল পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, বিশেষ বিবেচনায় মানবিক কারণে ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হয়েছে।

তিনি জানান, ঘাটে একসঙ্গে অনেক মোটরসাইকেল জমে গেলে সেগুলো পার করা হচ্ছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে যে ফেরিটি, তার নাম ‘কুমিল্লা’। আজ বেলা ১১টা, বিকেল চারটা এবং পাঁচটার দিকে ফেরিতে পদ্মা নদী পার হয়েছে প্রায় হাজারখানের মোটরসাইকেল।

এর আগে পদ্মা সেতু চালু হওয়ার তিনদিন পরে ২৮ জুন সর্বশেষ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ফেরি কুঞ্জলতা শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে রওয়ানা দেয়। নাব্য সংকটে ফেরিটি মাঝ পদ্মায় আটকে যায়। পরে চার ঘণ্টার চেষ্টায় ফেরিটি মাঝিরকান্দি ঘাটে পৌঁছাতে সক্ষম হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office