শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মানবিক যুবলীগ অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবমান: পরশ

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২০ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: পটুয়াখালী জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফজলে শামস্‌ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ বলেছেন, ‘যুবলীগ মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছে কি না, তা আপনারাই মূল্যায়ন করবেন। মানবিক যুবলীগ অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবমান। ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশে নেতৃত্ব দেবে।’

আজ সোমবার দুপুরে পটুয়াখালী জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। পটুয়াখালীর আবুল কাসেম স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে নেতা–কর্মীদের উদ্দেশ করে শেখ ফজলে শামস বলেন, ‘সাংগঠনিক পদ কেবল সাংগঠনিক কাজেই ব্যবহার করবেন। পদপদবি কারও ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়। তাই যাঁরা ব্যক্তিস্বার্থে পদপদবি প্রত্যাশা করছেন, তাঁরা সতর্ক হোন, যুবলীগ কখনোই এটা মেনে নেবে না।’

শেখ ফজলে শামস আরও বলেন, ‘যুবলীগের দুটি দায়িত্ব। প্রথমত, জননেত্রী শেখ হাসিনাকে রাজপথে সব ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, তাঁর অর্জনসমূহকে রক্ষা করতে হবে। তিনি বাংলাদেশকে যে সম্মান এনে দিয়েছেন, তা আমাদের ধরে রাখতে হবে।’

জেলা যুবলীগের আহ্বায়ক আরিফুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান। অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পটুয়াখালী-১ আসনের সাংসদ মো. শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ মো. মহিবুর রহমান, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এস এম শাহাজাদা, সংরক্ষিত আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, শামীম আল সাইফুল এবং উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল হাসান।

দীর্ঘ ১৭ বছর পর জেলা যুবলীগের সম্মেলন ঘিরে নেতা–কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। সম্মেলনে সকাল থেকেই বিভিন্ন এলাকার নেতা–কর্মীরা রংবেরঙের পোশাক পরে বাদ্যযন্ত্র নিয়ে আসতে থাকেন। সম্মেলন শুরুর আগেই পুরো স্টেডিয়াম নেতা–কর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে। বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শিশু একাডেমি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বসবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office