শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মানসিক অবস্থা ভালো রাখতে আলিয়ার নতুন উদ্যোগ!

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

মা হওয়ার পর বলিউড অভিনেত্রী আলিয়া ভাট কিছুটা বিরতি নিলেও দ্রুতই ফিরে এসেছেন কাজে। সন্তান ও কাজ-দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছেন। চোখের সামনে সন্তানের একটু একটু করে বড় হওয়াটা উপভোগ করছেন অভিনেত্রী।

সবকিছু ঠিক থাকলে অক্টোবরে মুক্তি পাবে আলিয়ার নতুন সিনেমা ‘জিগরা’। সিনেমার প্রচারপর্ব শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, গত দুই মাসে তিনি নিজের থেরাপি সেশনেও যোগ দিতে পারেননি। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দীর্ঘদিন ধরে থেরাপিস্টের সাহায্য নিচ্ছেন আলিয়া। তবে রাহার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়েছে।’

আলিয়া বলেন, ‘মা হিসেবে সব সময়ে নার্ভ সজাগ থাকে, কারণ মেয়ের জন্য নিজের সেরাটা দিতে চাই। তবে এটাও ঠিক, রাহার জীবনটা ওরই, সেটা ও ওর মতো করেই বাঁচবে। আমি শুধু ওকে রাস্তা দেখিয়ে দেব।’

মা হওয়ার পর ক্যারিয়ারে আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে আলিয়ার। রোমান্টিক ঘরানা ছেড়ে তিনি হাজির হতে চলেছেন অ্যাকশনধর্মী সিনেমায়। জিগরা ছাড়াও ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে। পরপর কয়েকটি অ্যাকশন সিনেমা করার পর এবার রোমান্টিক ঘরানায় ফিরতে চাইছেন আলিয়া।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, নতুন একটি রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী বছরের শেষের দিকে হবে এ সিনেমার শুটিং।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office