শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মানুষকে নিরাপত্তা দেওয়া দূরের কথা, হয়রানি করা হচ্ছে: ফখরুল

অনলাই ডেস্ক:   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষকে নিরাপত্তা দেওয়া দূরের কথা, আরও বেশি হয়রানি করা হচ্ছে।

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ‘আজকের প্রেক্ষাপটে শেরেবাংলার প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজক শেরে-বাংলা জাতীয় যুব সংস্কৃতি ফাউন্ডেশন।

আলোচনা সভায় পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখছেন, পুলিশ কিছুদিন ধরে যে কাজটা করছে, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ হলো, দুজন প্রাণ দিলেন। এটাতে পুলিশ কী করল? প্রথমে বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে একজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে পাঠাল। অথচ প্রত্যেক মিডিয়ার প্রতিবেদনে দেখা যাচ্ছে, এখানে মূলত দায়ী হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যারা অস্ত্র হাতে নিয়ে হামলা করেছে। দুজনকে হত্যা করেছে।’

কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ করতে প্রাচীর নির্মাণের কাজ করছে পুলিশ। এ নিয়ে স্থানীয় মানুষের আন্দোলন ও বিশিষ্ট নাগরিকদের তীব্র আপত্তির পরও পুলিশ তাদের অবস্থান থেকে এখনো সরে আসেনি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বাচ্চাদের ফুটবল খেলার মাঠ দখল করে থানা বানাচ্ছে। এ রকম অসংখ্য ঘটনা সারা দেশে ঘটছে। মানুষের নিরাপত্তা দেওয়া দূরের কথা, কী করে তাদের আরও বেশি হয়রানি করা যায়, সেই ঘটনা ঘটছে।’

আলোচনা সভায় অংশ নেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফাহসিনা হক। তিনি বলেন, ‘আমরা বিএনপির রাজনীতির মাধ্যমে দেশের সেবা করতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সৈয়দ এমরান সালেহ, ইশরাক হোসেন, এম জহির উদ্দিন স্বপন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরে-বাংলা জাতীয় যুব সংস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি মো. আখতারুল আলম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office