শিরোনাম
এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির সিন্ডিকেট গড়ার অপচেষ্টা চলছে

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যানারে সংবাদ সম্মেলন ছবি: সংগৃহীত

আগে ১০ রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুর্নীতি করেছে। এবার ২৫টি এজেন্সি মিলে সিন্ডিকেট করার অপচেষ্টা চলছে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী সারাভানান ২৫ এজেন্সির তালিকা চেয়ে সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। এসব অভিযোগ করে প্রতিবাদ জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকেরা বলছেন, এবার মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কোনো সিন্ডিকেট দেখতে চান না তাঁরা।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যানারে এক সংবাদ সম্মেলন করে এমন দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্যে বলা হয়, কর্মী নিতে মালয়েশিয়ার সব এজেন্সি যুক্ত থাকলে বাংলাদেশের ক্ষেত্রে ২৫ এজেন্সি কেন হবে। সব বৈধ এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে।
লিখিত বক্তব্য বলছে, মালয়েশিয়ার প্রস্তাব অনুসারে ২৫ রিক্রুটিং এজেন্সির সাব–এজেন্ট হিসেবে ২৫০ এজেন্সি কাজ করবে। এরা মূলত দালালের ভূমিকায় থাকবে।

এটি অনৈতিক ও অবমাননাকর প্রস্তাব। একটি রিক্রুটিং এজেন্সি অন্য একটি সমমানের রিক্রুটিং এজেন্সির সাব–এজেন্ট হতে পারে না। প্রতিবেশী নেপালের ১ হাজার ৬০০–এর বেশি এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠায়।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া যৌথ কারিগরি কমিটির সভায় সব এজেন্সির সমান সুযোগের বিষয়টি নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা। তাঁরা বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কৌশলে ১০ এজেন্সি ও সাব-এজেন্ট হিসেবে ২০০ এজেন্সির তালিকা অনুমোদন করে নিয়েছিল সিন্ডিকেট সদস্যরা। এবারও একই অপচেষ্টা চলছে। যদিও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কোনো সিন্ডিকেট করা যাবে না বলে ২০১৮ সালে একটি আদেশ দিয়েছেন উচ্চ আদালত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি টিপু সুলতান। এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের প্রবাসী কর্মীদের কাছ থেকে তিন গুণ ভাড়া নিচ্ছে বাংলাদেশ বিমান। বেসরকারি অন্য উড়োজাহাজও একই কাজ করছে। ফ্লাইট বাড়িয়ে মধ্যপ্রাচ্যে টিকিটের যৌক্তিক দাম নির্ধারণ ও মালয়েশিয়া শ্রমবাজারের ২৫ সিন্ডিকেটের অপচেষ্টা বন্ধ করতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ, বায়রা সদস্য কল্যাণ পরিষদ, সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা, রিক্রুটিং এজেন্সিজ ওয়েলফেয়ার অরগানাইজেশন অব বাংলাদেশ, সচেতন বায়রা গণতান্ত্রিক ফোরাম, বায়রা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট, স্বাধীনতা রিক্রুটিং এজেন্সিজ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office