শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মাহবুব তালুকদারের কড়া সমালোচনা করলেন সিইসি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০২ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

নির্বাচন কমিশনকে হেয়, অপদস্ত ও নিচে নামানোর জন্য যা করা দরকার মাহবুব তালুকদার সবই করে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্যক্তিগত স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনকে হেয় করছেন।

আজ মঙ্গলবার নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইংয়ের মহাপরিচালক ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সব শেষে বক্তব্য রাখেন সিইসি। এর আগে মাহবুব তালুকদার বক্তব্য দেন।

কে এম নুরুল হুদা বলেন, মাহবুব তালুকদার সাহেব নির্বাচন কমিশনে যোগ দেওয়ার পর থেকে অভ্যাসগতভাবে ইসির যা কিছু নেতিবাচক দিক পকেট থেকে একটি কাগজ বের করে পাঠ করেন। আজও এর ব্যতিক্রম হয়নি। ভোটার দিবস উপলক্ষে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।

নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না। ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য, কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু যা করা দরকার, ততটুকু করেছেন তিনি। নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়ে সেগুলো তিনি দেখেন না।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office