| মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ | প্রিন্ট | ১৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
মাহ্জাবীন আহমেদ-এর কবিতা ’কাহারো লাগিয়া’
কাহারো তরে হাহাকার করে
হারায় নিত্য চিত্ত তোমার নিরুদ্দ্যেশের পথে,
মন কাহারো লাগিয়া চকিতে চমকে থামিয়া
চলোরে বারেবার উল্টো রথে !
কাঁদিয়া কাঁদিয়া কি সুর বাঁধিয়া
জাগো নিশি-ভোর কাহারো লাগিয়া ,
কাহারো লাগিয়া অশ্রু বিনাশে
ভাসায়েছো সুখ মিথ্যে সকাশে !
কার পথোপানে চাহিয়া মনোপ্রাণে
গুমড়ে গুমড়ে ক্ষত সময় ফুরায় ,
কাহারো লাগিয়া হিয়া ক্ষণে ক্ষণে
ফেলে আসা যত স্মৃতিরে কুঁড়ায় ।
কাহারো লাগিয়া স্বপ্ন আঁকিয়া
ক্লান্ত আঁখি রাখিছো জাগিয়া
মরিয়াছে যে ঘুম মনোব্যথার বিষ চুম নিয়া
তাহারে বাঁচাইবে বলো কে কোন বদ্যি দিয়া ।
ভেজা লোচন আঁচলে ঢাকিয়া
রোদন কেন করো কাহারে ভাবিয়া ?
আহারে ! কাহারে খুঁজিয়া সময় পার্
সে কি বুঝি বা ফিরিবে আর্ !