শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মিজাফ স্টার এওয়ার্ড ২০২৬ এ সম্মানিত হলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিজাফ স্টার এওয়ার্ড ২০২৬ এ সম্মানিত হলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর

দেশের শিল্প, ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পারফেক্ট ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহরিয়ার কবীরকে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) কর্তৃক “মিজাফ স্টার এওয়ার্ড” প্রদান করা হয়েছে।

সংস্থাটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় গোলাম শাহরিয়ার কবীর বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি পারফেক্ট ইলেকট্রনিক্স পরিবারের প্রতিটি কর্মকর্তা, কর্মচারী, ডিলার, পরিবেশক এবং সর্বোপরি আমাদের সম্মানিত গ্রাহকদের সম্মিলিত সাফল্যের স্বীকৃতি। এই অর্জন আমাদেরকে দেশীয় প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পকে আরও এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা যোগাবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি পরিবারের আস্থার ব্র্যান্ড হিসেবে পারফেক্ট ইলেকট্রনিক্সকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি দেশজুড়ে উন্নতমানের প্রযুক্তি, নির্ভরযোগ্য সেবা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই সম্মাননা দেশের ইলেকট্রনিক্স শিল্পে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রাহকসেবায় পারফেক্ট ইলেকট্রনিক্সের ধারাবাহিক অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office