শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মিশা ক্রিয়েটিভ পার্সন না, তার দ্বারা সিনেমার উন্নতিও হয় না

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আগে এক সাক্ষাৎকারে অনন্ত জলিলের শত কোটি টাকা দিয়ে নির্মিত ‘দিন দ্য ডে’ ফিল্ম ইন্ডাস্ট্রির তো কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেছিলেন ঢাকাই ছবির শীর্ষ খল অভিনেতা মিশা সওদাগর। তার সেই মন্তব্যের পাল্টা মন্তব্যে অনন্ত বললেন, মিশা সওদাগর একজন শিল্পী। পারিশ্রমিক নিয়ে অভিনয় করেন। চলচ্চিত্রের উন্নয়নে আসলে তার কোনো অবদানই নেই।

শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে সিনেমা দেখতে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিশা সওদাগরের ওই মন্তব্যের বিপরীতেই কড়া জবাব দেন অনন্ত।

এই সময় অনন্ত বলেন, মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পার্সনও না। তার দ্বারা সিনেমার উন্নতি হয় না। যার কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যার নতুন ক্রিয়েটিভিটি নেই তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?

অনন্ত জলিল দাবি, দেশের সিনেমার ডিজিটাল যাত্রা তিনিই শুরু করেছেন। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছুই তিনি দেখিয়েছেন। গত ঈদে মুক্তি পাওয়া দিন দ্য ডে তার সর্বশেষ সংযোজন। যে দিন দ্য ডে নিয়ে মিশা সওদাগর সমালোচনা করেছেন সেই ছবিতেও মিশা অভিনয় করেছেন উল্লেখ করেন অনন্ত।

অনন্ত জলিল আরও বলেন, কথা বলার আগে চিন্তা করতে হবে, কী ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয়, তাহলে আজ পর্যন্ত ‘দিন দ্য ডে’র মতো একটা সিনেমা বানাতে পারলো না কেন? একটা বানিয়ে দেখাতো। তিনি তো আমেরিকাতে থাকে, তাকে আমেরিকান সিনেমা দেখতে বলেন। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। সেখানের সিনেমাও দেখেন। ‘দিন দ্য ডে’র সঙ্গে সেখানকার সিনেমার তুলনা করেন।

এর আগে সাক্ষাৎকারে মিশা সওদাগর অনন্ত জলিলকে উদ্দেশ্য করে বলেছিলেন শত কোটি টাকা দিয়ে একটি সিনেমা না বানিয়ে এই অর্থে বছরে কমপক্ষে অর্ধশত সিনেমা নির্মাণ করলে ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেতে বাধ্য। এতে অনন্ত জলিল ‘কালচারাল ইমপোর্টেন্ট পারসন’ এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office