শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মিয়ানমারে আরও তীব্র সেনাবিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মিয়ানমারে আরও তীব্র সেনাবিরোধী বিক্ষোভ  ছবি: সংগৃহীত

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়েছে। রোববার দ্বিতীয় দিনের মতো হাজার হাজার মানুষ রাজপথে বিক্ষোভ করেন।

অনেকে সরাসরি বিক্ষোভে অংশ না নিলেও শৈল্পিক ভঙ্গিতে বাসাবাড়ি বা যানবাহন থেকেও প্রতিবাদ করেছেন।

অবশ্য এখন পর্যন্ত সামরিক জান্তা সরকারকে এই আন্দোলন ঠেকাতে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে আন্দোলনকারীরা বলছেন, তারা (সেনাবাহিনী) খুব দ্রুতই পদক্ষেপ নিতে পারে।

কারণ আগের অভিজ্ঞতা বলছে, সামরিক বাহিনী শুরুতে পর্যবেক্ষণ করে, এরপর চরম আঘাত করে। খবর বিবিসি, রয়টার্স, এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় নামে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী। তাদের মধ্যে নারী ও পুরুষ ছিলেন। বেশির ভাগই বয়সে তরুণ।

বিক্ষোভকারীদের হাতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির ছবি ছিল। অনেকে লাল রঙের পোশাক পরেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পতাকার রং লাল।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ব্যানার বহন করতেও দেখা গেছে। একটি ব্যানারে লেখা ছিল ‘ভোটারদের সম্মান কর’। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন এনএলডি বিপুল জয় পায়। জনগণের ভোটের রায়ের সেই বিষয়টিকে ব্যানারে তুলে ধরা হয়।

এই বিক্ষোভের প্রতীক হিসাবে ব্যবহার হচ্ছে ওয়েব সিরিজ হাঙ্গার গেমের তিন আঙুলে স্যালুট দেওয়ার ছবি। অনেকে এর সমর্থনে লাল বেলুন নিয়ে হাজির হন।

বিক্ষোভের সমর্থনে গাড়ি ও বাস থেকে একযোগে বাজানো হয় হর্ন। অনেক মানুষ তাদের জানালায় লাল স্টিকার লাগিয়ে এনএলডির প্রতি সমর্থন জানিয়েছে।

বিক্ষোভকারী মেও উইন এএফপিকে বলেন, ‘আমরা যতক্ষণ গণতন্ত্র না পাই, এই আন্দোলন চালিয়ে যাব।’

বিক্ষোভকে কেন্দ্র করে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছের বিভিন্ন সড়কে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। কোথাও কোথাও পুলিশ কাঁটাতার ব্যবহার করে রাস্তা অবরোধ করে। কিছু জায়গায় জলকামান স্থাপন করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে গোলাপ ও পানির বোতল দেয় এবং আহ্বান জানায় তারা যেন নতুন সরকারকে নয় বরং সাধারণ মানুষকে সমর্থন করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office