শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মিয়ানমারে জনবিক্ষোভ অব্যাহত, গ্রেফতার প্রায় ৫০০!

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কয়েক দিন পর থেকেই মিয়ানমারের শিক্ষক, শ্রমিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনতা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সমানতালে সামরিক সরকারের দ্বারা চলছে গ্রেফতারও। অভ্যুত্থানের পর বুধবার পর্যন্ত প্রায় ৫শ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভে মদদ দেয়ার অভিযোগে বুধবার দেশটির ছয়জন সেলিব্রিটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জান্তা সরকার। বৃহস্পতিবারও হাজার হাজার বিক্ষোভকারী শহরের একটি ব্যস্ত কেন্দ্রে ইয়াঙ্গুনের প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে জড়ো হয়েছেন। শহরের আরেক অংশে ছাত্রদেরও সমবেত হওয়ার কথা রয়েছে। -রয়টার্স, বিবিসি, আল জাজিরা

জান্তা সরকারের দমনপীড়নের তুলনায় বিক্ষোভকারীরা বেশ শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন করছেন। তবে বিভিন্ন পেশার কর্মীদের কাজে ইস্তফার ফলে অফিসিয়াল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর ফলে বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। বিক্ষোভে সংহতি প্রকাশকারী অনেকে বুধবার ইয়াঙ্গুনে তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এমন ভান করে রাস্তায় গাড়ি ফেলে রাখেন। ফলে পুলিশ ও সেনাবাহিনীর যান চলাচল অসম্ভব হয়ে পড়ে। বৃহস্পতিবার খুব ধীর গতিতে রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালেতে বিক্ষোভকারীরা র‍্যালি করেছে। চাকরিজীবীরা তাদের কাজে ফিরে না এলে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে সামরিক সরকার। তবে এরপরও ধর্মঘট তুলে নেয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মিয়ানমার’স অ্যাসিসট্যান্স আসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার নামক একটি সংস্থা জানিয়েছে, অভ্যুত্থানের পর বুধবার পর্যন্ত দেশটিতে সামরিক সরকারের দ্বারা গ্রেফতার ব্যক্তিদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে। বুধবার চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও শিল্পীসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জান্তা সরকার। সরকারি কর্মচারীদের বিক্ষোভে অংশগ্রহণে প্ররোচনা দেয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। রেলওয়ে কর্মীদের ধর্মঘটের কারণে বুধবার রাত থেকে মিয়ানমারের ট্রেন সেবা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। চারজন ট্রেন অপারেটর ও অপর দুইজনকে তুলে নিয়ে গেছে সামরিক বাহিনী। মান্ডালেতে রেলওয়ে স্টেশনের কাছাকাছি আইন-শৃঙ্খলা বাহিনী গুলি ছোড়ে যাতে অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, বিক্ষোভকারীরা একটি সামরিক রসদবাহী ট্রেন আটকে দেয়ার চেষ্টা করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office