শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মুন্নি আক্তার-এর কবিতা : নারী জীবন এক গোলক ধাঁধাঁ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুন্নি আক্তার-এর কবিতা : নারী জীবন এক গোলক ধাঁধাঁ

নারী জীবন এক গোলক ধাঁধা, কখনো হাসি কখনো কান্না
নিজের ঘর কোনটা বলো দেখি?
স্বামীর বাড়ি, নাকি বাপের বাড়ি?

বাপের বাড়ির অতিথি তুমি, স্বপ্নে শুধুই দেখ পথের ধূলো
স্বামীর ঘরে পরবাসিনী, রোজ কান্নায় ভেজে আঁচল ভুলো
নিজের বলতে কিছু নেই, সবই তেতো বাণী
রান্নার ধোঁয়ায় রোজ হারিয়ে যায়,সৃষ্টির মূল প্রাণ বাণী

শিশুর মুখে হাসি আনে, নিজের হৃদয়কে রাখে গোপন শোকে
অগ্নিপথে হেটে চলে যেন অগ্নিপুলকি মিঠা বাণী তবু কাউকে বুঝতে দেয় না,
নিজের মনের জানালায় যেন অন্যের ছায়া দেখতে পায়।

মাঝে মাঝে চেনা পথটিও হয়ে যায় অচেনা
নিজের হৃদয়কে দুমড়ে মুচড়ে ফেলা হয় প্রতিনিয়ত,
তবু নারী কখনো ভাঙ্গেনি ভাঙবেও না।

প্রতিনিয়ত নারী জীবন যুদ্ধ করেই চলেছে ____
তাকে যে জয়ী হতেই হবে
সে যে কখনো মমতাময়ী মা
কখনো ঘরের বউ
কখনো চাচী
কখনো খালা
আরো কত কি রুপে পরিণত হয় সে

সে যে গোলকধাঁধায় ঘুরে ফিরে, খোঁজে নিজের ধ্রুম ধাম।
নারী জীবন, এক অজানা পথ ___
নেই ঠিকানা, নেই বিরাম

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office