শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে বিএনপি- ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ১৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

মেহেরপুরের গাংনীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে গাংনী বাজারে এ ঘটনা ঘটে।

এসময় হতাহতের কোন ঘটনা না ঘটলেও গাংনী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দোকানপাট বন্ধ করে দেয় ব্যাবসায়ীরা।

গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন,সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলটি গাংনী বাজারে পৌঁছলে বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা করার চেষ্টা চালায়। পরে ছাত্রলীগ নেতা কর্মীরা পাল্টা ধাওয়া দিয়ে তাদের প্রতিহত করে।

পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা বলেন, ৪/৫ জন নেতাকর্মী বিএনপি’র কার্যালয়ে বসে গল্প করছিল। এ সময় ছাত্রলীগ নেতা কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা সৃষ্টি হয়।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, উপজেলা বিএনপির কোন কর্মসূচি না থাকলেও প্রায় প্রতিনিয়ত বিএনপির অফিসে হামলা করা হচ্ছে। এটা দুঃখজনক। বিএনপি অফিসে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে যাতে আর কোন উত্তেজনা সৃষ্টি না হয় এজন্য বাজারে পুলিশ মোতায়ন করা হয়েছে।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, যারা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের আইনের আওতায় আনতে হবে। তিনি ছাত্রলীগকে নিয়মতান্ত্রিক প্রোগ্রাম করার আহ্বান জানান। সেই সাথে আইনশৃংখলা যাতে বিঘ্ন না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office