শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে ভাংচুরের ঘটনা ঘটে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে ভাংচুরের ঘটনা ঘটে

রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার একটি অফিসে ঢুকে হামলা-ভাঙচুর করে জমি দখল চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তবে, প্রাথমিকভাবে গ্রেফতার ৮ ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

 

অভিযোগে জয়নাল আবেদিন বলেন, আজ শনিবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত সন্ত্রাসী মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের অফিসের দরজা, তালা, জানালা ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের বিভিন্ন কক্ষ-স্টোররুম তল্লাশি করে নগদ ১৫ লাখ টাকা, ৫টি ল্যাপটপ, দুটি এসি, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ অফিসের বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ট্রাকে করে তুলে নিয়ে যায়।

অভিযোগে তিনি আরও বলেন, কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় আমাদের অফিস দখল করার পাঁয়তারা করছে। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্র ও তথ্য হারানোর আশঙ্কা সৃষ্টি হয়। এ ঘটনার কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি ও মালামাল হারিয়ে প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ও প্রশাসনিক ক্ষতি হয়েছে বলেও অভিযোগে বলা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office