শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রেই শাকিব, ফারিয়া কলকাতায়, জয়া ও পরীমণি ঢাকায়

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান প্রথমবারর ঈদুল ফিতর উদযাপন করেন আমেরিকায়। জানিয়েছিলেন, ঈদুল আজহার আগে দেশে ফিরবেন তিনি। দেশের মানুষের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন। কিন্তু না পাসপোর্ট জটিলতায় দেশে ফেরা সম্ভব হয়নি। তাই এবার ঈদও আমেরিকার নিউ ইউর্কে উদযাপন করলেন এই নায়ক।

গত ঈদুল ফিতর ঢাকাতে করলেও এবার কলকাতায় ঈদ উদযাপন করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেখানে‘ভয়’ শিরোনামের একটি সিনেমার জন্য কলকাতা গেছেন ফারিয়া। শিডিউল জণিত কারণে সেখানেই ঈদ উদযাপন করতে হচ্ছে তাকে। মিথিলও কলকাতায় ঈদ উদযাপন করলেন এবার। তবে তার কোনো শুটিং ব্যস্ততা নয়, স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে সময় কাটাতেই তার কলকাতায় থাকা।

গেলো ঈদুল ফিতরে স্বামী শরিফুল রাজকে নিয়ে কক্সবাজারে উড়ে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সঙ্গে নিয়েছিলেন নানাকেও। স্বামী ও নানা ভাইয়ের সঙ্গে কক্সবাজারে ঈদ দিন সেলিব্রেট করেন। তবে এবার পরীমণির অবস্থা অন্যরকম। ঘরে আসছে নতুন অতিথি। সেপ্টেম্বরের দিকে মা হচ্ছেন তিনি। তাই আছেন বিশ্রামে। ঢাকার বাসাতেই স্বামীকে নিয়ে উদযাপন করলেন ঈদ। তবে পরীমণি বাসাতে থাকলেও তার স্বামী শরিফুল রাজ অভিনীত পরাণ ছবি মুক্তি পায় এবারের ঈদে। তাই হলে হলে ঘুরে ঘুরেই সময় কাটছে রাজের।

এদিকে জয়া আহসান আরিফিন শুভ, সিয়াম আহমেদ ঢাকাতেই ঈদ উদযাপন করেছেন। পরিবারের সঙ্গে ঈদের দিন ও ঈদ পরবর্তী দিন উযাপন করছেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office