শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সড়কে গোলাগুলিতে নিহত ৬

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাক্রামেন্টো শহরে সড়কে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। সাক্রামেন্টো পুলিশ দপ্তর জানিয়েছে, আজ রোববার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই গুলির ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। এতে দেখা যায়, সেখানে গুলি শুরু হলে পথচারীরা দৌড়াতে এবং চিৎকার করতে থাকেন। ঘটনার পর সাক্রামেন্টোর একটি বড় এলাকা ঘিরে ফেলে পুলিশ।

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, গুলির ঘটনার পর সাক্রামেন্টো পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় উল্লেখ করা হয়েছে, কেন গুলি চালানো হয়েছে, তা জানা যায়নি। দয়া করে এই এলাকা এড়িয়ে চলুন। সেখানে পুলিশ থাকবে। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এক মাস সময়ের ব্যবধানে সাক্রামেন্টোয় এটি দ্বিতীয় গুলির ঘটনা। মাসখানেক আগে এই শহরে এক বন্দুকধারীর গুলিতে তিন শিশু নিহত হয়। এরপর ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office