শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৬ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা শান্তি চাই, সে জন্য আমরা যুদ্ধ চাই না। আমরা যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মীমাংসার কথা বলেছি। আমরা জাতিসংঘেও একই কথা বলেছি। আমরা বলেছি, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শান্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয়। আমরা ইউএন চার্টারে বিশ্বাস করি। যাতে সেটা ফলো করা হয়, সেটার জন্য বলেছি।’

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে হামলার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে জাহাজে বোমা মেরেছে, আমরা জানি না। রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। আগুন আমাদের নাবিকেরা নিভিয়েছেন। খুব বড় ড্যামেজ হয়নি। যেহেতু নাবিকেরা ভয় পাচ্ছেন, সেহেতু আমরা তাঁদের উঠিয়ে নিয়ে আসছি।’

এ সময় রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন বন্ধের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাক কী হয়। বিভিন্ন তথ্য পাচ্ছি। বিশ্লেষণ করছি। আরও বিস্তারিত আসবে, আমরা সেভাবে কাজ করব। দেশের জন্য যেটা মঙ্গল, সেটা করা হবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office