শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

যেভাবে গরুর মাংস দীর্ঘদিন সংরক্ষণ করবেন

লইফ স্টাইল ডেস্ক   |   শনিবার, ০৯ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঈদুল আজহায় সামর্থবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকে। এটি ইসলামের একটি বিধান। কোরবানির পর মাংস সংরক্ষণে ফ্রিজ ব্যবহার করা হয়। তবে অনেকের বাড়িতে ফ্রিজ না-ও থাকে পারে? অনেকে আবার দূরবর্তী প্রিয়জনের কাছে গরুর মাংস পাঠান। কিন্তু কাঁচা বা রান্না করা মাংস পচনশীল হওয়ায় তা পাঠানো সম্ভব হয় না।

গরুর মাংস সংরক্ষণ করার প্রাচীন উপায় শুটকি তৈরি করা। সাধারণত আমরা শুটকি বলতে শুকনা মাছকে বুঝলেও একসময় মাংসকেও শুকিয়ে সংরক্ষণ করা হতো। বিশেষ প্রক্রিয়ায় মাংস শুকিয়ে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। মাংসের শুটকি তৈরির প্রক্রিয়া—

মাংসের শুটকি

প্রথমে মাংস টুকরো করে কেটে ধুয়ে হলুদ দিয়ে সেদ্ধ করুন। খুব ভালো করে সেদ্ধ করতে হবে; যেন ভেতরে কাঁচা না থাকে। মনে রাখবেন, কাঁচা মাংসের শুটকি হয় না। কারণ মাংস কাঁচা থাকলে পচে গন্ধ ছড়ায়।

সেদ্ধ হয়ে গেলে বড় চালুনিতে ঢেলে পানি ঝরিয়ে ঠান্ডা করুন। এবার মাংসের টুকরোগুলো গেঁথে কড়া রোদে শুকিয়ে নিন। রোদে শুকালে মাংস বেশি দিন ভালো থাকে। কোনো কারণে যদি রোদ না পাওয়া যায় তবে চুলার আঁচে শুকাতে পারেন। মাংস ভালো করে শুকিয়ে গেলে তার থেকে খুলে এয়ার টাইট টিনে বন্ধ করে রাখুন।

মাংসের শুটকি রান্নার পদ্ধতিও বেশ সোজা। গরম পানি করে তাতে টুকরোগুলো ভিজিয়ে রাখতে হয়। এরপর থেঁতো করে মাংসের ঝুরি রান্না করা হয়। চাইলে ভুনাও করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office