শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যে কোনো উপায়ে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৪ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

সোমবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে চতুর্থ দফায় আলোচনায় বসেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।

আগের তিনবারের মতো এবারের আলোচনারও প্রধান লক্ষ্য যুদ্ধবিরতির চুক্তি করা। যদিও তাদের মধ্যে আলোচনায় যুদ্ধ বিরতি হবে কি না এ নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে।

কারণ ইউক্রেনে যুদ্ধ থামানোর সিদ্ধান্ত ও ঘোষণা দেবেন শুধুমাত্র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আর এ কারণে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে মরিয়া হয়ে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

সোমবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার আগে নিজেরে প্রতিনিধিদের কাছে জেলেনস্কি জানান, তারা যেন যে কোনো উপায়ে তার সঙ্গে পুতিনের বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা চালান।

ইউক্রেনের স্থানীয় সময় রোববার রাতে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেই সময় তিনি জানান, আমাদের প্রতিনিধিদের একটি পরিষ্কার দায়িত্ব দেওয়া হয়েছে। সেটি হলো ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বৈঠকের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, আমি জানি এ বৈঠকের জন্য সবাই অপেক্ষা করে আছে। যদিও এটি একটি কঠিন গল্প। একটি কঠিন পথ। কিন্তু এই পথই আমাদের দরকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office