শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রওশন এরশাদ বললেন, আমার ওপর চাপ নেই

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, তার ওপর কোনো চাপ নেই। তিনি এখন পুরোপুরি সুস্থ। শিগগির দেশে ফিরবেন।

থাইল্যান্ডে চিকিৎসাধীন রওশন এরশাদ শনিবার বিবৃতিতে এসব কথা বলেছেন। একইসঙ্গে তার ডাকা সম্মলেন সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ বিবৃতিটির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ আগস্ট রওশন এরশাদ নিজেকে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করে দলের নতুন নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের ডাক দেন। এর পরদিন জাপার সংসদীয় দল রওশন এরশাদকে সরিয়ে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে স্পিকারকে চিঠি দেয়।

বিরোধীদলীয় নেতা হিসেবে এখনও স্পিকারের স্বীকৃতি পাননি জিএম কাদের। তার ভাষ্য, রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ জাপায় অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। বয়োবৃদ্ধ রওশন এরশাদকে চাপ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে জিএম কাদেরের বক্তব্য নাকচ করে দিয়ে বিবৃতিতে রওশন এরশাদ বলেছেন, যারা আমাকে বারবার অসুস্থ বলে প্রচার করছে, তাদের উদ্দেশ্য খতিয়ে দেখা দরকার। তৃতীয় পক্ষের এজেন্ডা বাস্তবায়নের তথ্যও মিথ্যা ও বানোয়াট। দলীয় ও সংসদের কার্যক্রমে অংশ নিতে আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রয়েছি।

বিবৃতিতে রওশন এরশাদ আরওবলেন, দলের গঠনতন্ত্রের ২০(১) উপধারার ক্ষমতা বলে আমি সম্মেলন ডেকেছি। গত তিন বছর সারাদেশে জাতীয় পার্টির যে বেহাল দশা, অসংখ্য দক্ষ যোগ্য নেতাকর্মীর আর্তনাদ, আমাকে ব্যথিত করেছে। এরশাদের আদর্শে দলকে এগিয়ে নিতে সম্মেলনের ডাক দিয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office