শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রক্তে হিমোগ্লোবিন বাড়াতে দুধে যা মিশিয়ে খাবেন

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

একটু কাজ করলেই ক্লান্ত লাগে! ছুটির দিনে কোথাও না বেরিয়ে বাড়িতেই থাকতে ইচ্ছে করে! অল্পেতেই রেগে যাচ্ছেন! এই সব কয়েকটি উপসর্গের নেপথ্যে থাকতে পারে শরীরে হিমোগ্লোবিনের অভাব। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এসব শারীরিক সমস্যা দেখা দেয়।

আবার শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাব ঘটলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। মাঝেমাঝেই এমন শারীরিক সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি ঘরোয়া উপায়ও চেষ্টা করে দেখতে পারেন।

এক গ্লাস দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলেই মিলবে সুফল। শরীর সুস্থ রাখতে দুধের বিকল্প নেই। দুধে রয়েছে প্রোটিন, নিয়াসিন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, আয়োডিনের মতো উপকারী পুষ্টিগুণ। দুধ খেলে অনেকের অম্বল হয়। তবে দুধের সঙ্গে মিছরি মিশিয়ে নিলে এই সমস্যা আর হবে না। মিছরি হজম সহায়ক হিসাবে কাজ করে। শরীরের বাড়তি কর্মশক্তি জোগাতে দুধ খুবই উপকারী।

image

হালকা গরম দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে অম্বলের পাশাপাশি বদ হজমের সমস্যাও দূর হয়। এ ছাড়াও গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং হজমশক্তি বৃদ্ধি করতেও দারুণ সাহায্য করে দুধ-মিছরির মিশ্রণ।

রাতে ঘুমনোর আগে এই দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মেজাজ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মন শান্ত রাখতে ও হতাশা থেকে মুক্তি পেতেও দারুণ কাজ করে দুধ-মিছরি।

সূত্র : আনন্দবাজার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office