শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল থেকে ইট নিক্ষেপ, দুই পুলিশ আহত

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। ঝটিকা মিছিল থেকে ছোড়া ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরের নিউ মার্কেট এলাকা থেকে জামায়াতের কেন্দ্রীয় আমিরের মুক্তির দাবিতে এই ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির।

আহতরা হলেন-পুলিশের সাব ইন্সপেক্টর আবু হায়দার (৩৫) ও কন্সটেবল আহাদ আলী (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করে জামায়াত-শিবির। পরে পুলিশ বাধা দিতে গেলে উপশহর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। তবে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে তারা ইটপাটকেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, জামায়াতের নেতাকর্মীরা হঠাৎ করে একটি মিছিল বের করে। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের বাধা দিতে গেলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ ইটের আঘাতে আহত হয়েছেন। এসময় পুলিশ ও স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গ্রেপ্তার করেছে। এ খবরে হঠাৎ করেই বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office