শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজাপুরে আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাগড়ি এলাকায় ছাত্রলীগ এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে রাজাপুর থানার এসআই মামুনসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ করে উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের আয়োজন করে বিএনপি। এদিকে, প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনও সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকাল থেকে নানা কর্মসূচি ঘোষণা করে। এসব বিষয়ে উভয় পক্ষ অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। রাজাপুরে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমরা উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করেছি। কিন্তু রাজাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে বিএনপি অফিস ভাঙচুর করে। দফায় দফায় বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের নেতাকর্মীদের উদ্ধার করে।

এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office