শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ কি কোনো ‘সুগার মাম্মি’র সঙ্গে থাকে, প্রশ্ন পরীমণির

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজ কি কোনো ‘সুগার মাম্মি’র সঙ্গে থাকে, প্রশ্ন পরীমণির

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে আলোচনা, বিতর্ক লম্বা সময় ধরেই চলছে। এই দুই তারকার বিয়ের পর থেকেই একাধিকবার সংসার ভাঙনের খবর ছড়িয়েছে। যদিও সে সকল খবরের আনুষ্ঠানিকতা মেলেনি কখনো।

তবে বুধবার সকালেই জানা গেল, শরিফুল রাজকে তালাকের আবেদন (ডিভোর্স লেটার) পাঠিয়েছেন পরীমণি। এর আগে মঙ্গলবার মধ্যরাতে অভিনেতা স্বামীকে নিয়ে ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন পরী।

যেখানে অভিনেত্রী দাবি করেন, শরিফুল রাজ তার পাতানো এক বোনকে নিয়ে পরীমণির গায়ে হাত তুলেছেন। শুধু তাই নয়, রাজ কোনো ‘সুগার মাম্মি’র সঙ্গে থাকেন কি না সেই প্রশ্নও তোলেন তিনি।

পরী সেই স্ট্যাটাস লিখেছেন, ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম—কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?’

পরীমণি আরও লেখেন, ‘রাজ কার সঙ্গে থাকে? সুগার মাম্মি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্থানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।’

যদিও স্বামীর বিরুদ্ধে দেওয়া সেই স্ট্যাটাসটি কিছুক্ষন পরই সরিয়ে ফেলেন এই অভিনেত্রী। কিন্তু ততক্ষনে সেই পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঠিক এই ঘটনার পরদিনই জানা গেল পরীমণি-শরিফুল রাজের বিচ্ছেদের খবর। এ বিষয়ে অভিনেত্রীর আইনজীবীও জানিয়েছেন, রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন পরীমণি।

আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, ‘নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office