শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু, আসন কমেছে ১৬৮

শিক্ষা ডেস্ক   |   বুধবার, ২৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়। গবেষণা ও শিক্ষার মান সুষ্ঠুভাবে ধরে রাখতে এবার ১৫ বিভাগে ১৬৮টি আসন কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। গবেষণা ও‌ শিক্ষার মান সুষ্ঠুভাবে ধরে রাখা এবং পাঠদান দ্বিমুখী করতে বিভাগগুলো থেকে আসন কমানোর সুপারিশ করা হয়। বিভাগের সুপারিশে ভর্তি কমিটি এ সিদ্ধান্ত নেয়। এবার বিশ্ববিদ্যালয়ের ১৫ বিভাগে ১৬৮টি আসন কমানো হয়েছে। গতবার কোটাব্যতীত আসন ছিল ৪ হাজার ১৭৩ টি। এ বছর তা কমে হয়েছে ৪ হাজার ৫ টি।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ অধিভুক্ত ইতিহাস বিভাগে আসন কমেছে ১০টি, বাংলা বিভাগে ২০ ও নাট্যকলাতে ৫টি। সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে আসন কমেছে ১০, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কমেছে ১০, সমাজকর্ম বিভাগে ২০, সমাজবিজ্ঞান বিভাগে ২০, লোকপ্রশাসনে ১০, নৃবিজ্ঞানে ৬ ও ফোকলোরে কমেছে ৬টি আসন।

জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে কমেছে ৫টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে ১৫টি আসন। প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি এবং ভূ-বিদ্যা অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে আসন কমেছে ৬টি। এছাড়া চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে আসন কমেছে ১৫টি।

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলবে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office