শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মী সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

সোমবার (৮ জুন) মস্কোয় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ প্রস্তাব উত্থাপন করেন। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে রাশিয়ায় কর্মরত। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগির সম্পন্ন হবে বলে উভয়পক্ষ আশা করছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এসব তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে মত দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিশেষ করে রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ বিষয়ে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া সফরের আমন্ত্রণ জানাতে আগ্রহ প্রকাশ করে রুশ পক্ষ।

বৈঠকে প্রযুক্তিখাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ড. খলিলুর রহমান কৃষি ও স্বাস্থ্যখাতে এআই প্রযুক্তির প্রয়োগ বিষয়ে রাশিয়ার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন। রুশ কর্তৃপক্ষ এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে।

এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই বিষয়ে উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিনদিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office