শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

রাশিয়ার আঞ্চলিক নির্বাচনে পুতিনের দলের বিপুল জয়

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাশিয়ার ক্ষমতাসীন দল গত সপ্তাহে অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে বিরাট বিজয় অর্জন করেছে।

সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হয়।

কর্তৃপক্ষ এটিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের প্রতি সমর্থন হিসেবে দেখাচ্ছে।

২০২২ সালে ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া সমস্ত প্রধান বিরোধী রাজনীতিকদের নিষিদ্ধ, কারারুদ্ধ বা নির্বাসিত করেছে। ফলে নির্বাচন মূলত পুতিন ও তার ইউনাইটেড রাশিয়া পার্টির জন্য একটি রাবার স্ট্যাম্প হয়ে উঠেছে।

৬-৮ সেপ্টেম্বরের মধ্যে কুরস্ক অঞ্চলসহ ২১টি অঞ্চলের প্রধানরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কুরস্ক অঞ্চলে গত মাসে একটি বড় আন্তঃসীমান্ত হামলা চালানোর পরেও ইউক্রেন এখনো কয়েক ডজন গ্রাম নিয়ন্ত্রণ করছে।

নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ২১টি আসনের মধ্যে ২০টিতে জিতেছে। বাকি আসনটিতে ক্রেমলিনপন্থী একজন স্বতন্ত্র প্রার্থী জিতেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের হিসাব অনুযায়ী, মস্কোসহ একই সময়ে অনুষ্ঠিত এক ডজনেরও বেশি আঞ্চলিক সংসদ নির্বাচনেও ইউনাইটেড রাশিয়া বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে।
মস্কোতে দুুমা নগরের আঞ্চলিক নির্বাচনে স্বতন্ত্র রাজনৈতিক দল ইয়াবলোকে কর্তৃপক্ষ প্রার্থী নিবন্ধনে বাধা দেয়ায় তাদের সমস্ত আসন হারিয়েছে।

ইউনাইটেড রাশিয়া তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, তারা তাদের নির্বাচনে প্রচারণায় ‘বিশাল সংখ্যাগরিষ্ঠ’ লাভ করেছে।

রাশিয়ান ভোটাধিকার গোষ্ঠী গোলস বলেছে, নির্বাচনে নাটকীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা হ্রাস পেতে দেখা গেছে। কিছু লোককে ভোট দিতে বাধ্য করা হয়। সাধারণ নির্বাচনে জালিয়াতি একটি দীর্ঘস্থায়ী সমস্যা। বর্তমান নির্বাচন কমিশনের এ সমাধান করার চেষ্টাও করছে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office