শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে ভারতীয় হাইক‌মিশনা‌রের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে ভারতীয় হাইক‌মিশনা‌রের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

আজ (মঙ্গলবার) বঙ্গভব‌নে রাষ্ট্রপতির স‌ঙ্গে হাইক‌মিশনার ভার্মার সাক্ষা‌তের তথ‌্য জানায় ভারতীয় হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশের রাষ্ট্রপতিকে হাইক‌মিশনার ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থে‌কে উষ্ণ শুভেচ্ছা জানান। তি‌নি দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি‌কে অবহিত করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভার‌তের সহ‌যো‌গিতা এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের গভীর বন্ধনের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভারতের সঙ্গে তার নিজের সম্পর্কের কথা স্মরণ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভ‌বিষ‌্যতে বাংলা‌দেশ ও ভার‌তের বহুমুখী অংশীদারিত্বের অব্যাহত প্রবৃদ্ধি নি‌য়ে তার পূর্ণ আস্থার কথা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office