শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিমোট কন্ট্রোলের আন্দোলনে সাড়া দেবে না জনগণ

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেছেন, রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না। সাহস থাকলে দেশে এসে আন্দোলন করুন।

বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়? জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।

‘দেশে গণতন্ত্র নেই’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

দেশবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই। যতটুকু আছে, তা অচিরেই সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খখল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

হাজারীবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office