শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রীতা বেরা পাল-এর কবিতা ‘ব্যাধি’

  |   মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রীতা বেরা পাল-এর কবিতা ‘ব্যাধি’

সময়ের নাকে নোলক পড়িয়েছে ব্যাধি
রক্ত পলাশ মাড়িয়ে হেঁটে চলেছে আদিম সভ্যতা
শরীর জুড়ে জন্মাচ্ছে জলজ উদ্ভিদ।

বসন্ত আসলে নাকি সিঁড়ি ভেঙে
চাঁদ নিচে নেমে আসে?
ওরা পিচ্ছিল শ্যাওলার ফাঁকে জ্যোৎস্না খোঁজে!

নগ্ন বুকে ঝুপ করে ডুব দেয় মাছরাঙা
তখনও তুমি হৃদয় আগলে বসে আছো?

একটু পরেই নিলাম হবে তোমার
অস্থিমজ্জার শরীর
মাধুকরি রাতে ভিক্ষাপাত্রে হৃদপিণ্ড রেখেছো,
মাটি কামড়ে কফিন চেয়েছ?

ওরা তোমায় চেরা জিভের ছোবল দিয়েছে,
নীল কাঠামোয় অসুখ দিয়েছে।
যুদ্ধের কোন নিয়ম নেই,মনের কোন
সীমারেখা নেই।
অপেক্ষা করো-
এই পৃথিবী লিখবে দিনবদলের গল্পো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office