শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

লকডাউন বাড়ল আরো এক সপ্তাহ, তবে বাস-লঞ্চ-ট্রেন চলবে

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৩ মে ২০২১   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চলাচলে বিধিনিষেধ দেয়া হলেও গণপরিবহন, দোকানপাট, খাবারের দোকান খোলা রাখার সুযোগ দেয়া হয়েছে

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলাচলে বিধিনিষেধ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে সরকার।

তবে এবার আন্তঃজেলা গণপরিবহন চলাচল করার সুযোগ দেয়া হয়েছে। অর্থাৎ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। কিন্তু ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করা যাবে। যাত্রীসহ সবাই মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

সেই সঙ্গে হোটেল-রেস্তোরায় বসে খাওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে উভয় ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক সেবা দেয়া যাবে।

৩০শে মে মধ্যরাত পর্যন্ত এসব বিধিনিষেধ বহাল থাকবে।

চলাচলে বিধিনিষেধ বলা হলেও সরকারি অফিসে সীমিত কার্যাবলী ছাড়া আর সব ধরনের অফিস, ব্যবসা, দোকানপাট, যানবাহন চালু চলছে।

এর আগে বিধিনিষেধ বাড়ানো হলেও দোকানপাট-শপিংমল খোলা রাখার সুযোগ, শহরের ভেতরে গণপরিবহন চালুর অনুমতি দেয়া হয়েছিল।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হারে ঊর্ধ্বগতি ঠেকাতে এপ্রিল মাসের পাঁচ তারিখে সরকার প্রথম দফা লকডাউন আরোপ করে।

সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এই বিধিনিষেধকে ‘লকডাউন’ হিসেবে বর্ণনা করেছিল। কিন্তু দৃশ্যত প্রথম দিন থেকেই কোথাও লকডাউনের লেশমাত্র ছিলনা। দোকানপাট ও গণপরিবহন চালু থাকার কারণে সংক্রমণ পরিস্থিতিতে তেমন পরিবর্তন দেখা যায়নি। সরকারি অফিস সীমিতভাবে চললেও বেসরকারি অফিস খোলা থেকেছে।

এরপর সরকার ১৪ই এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যায়, যাতে বন্ধ ছিল গণপরিবহন এবং দোকানপাট।

কিন্তু এর পরের সপ্তাহ থেকে দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। অভ্যন্তরীণ বিমান চলাচলও চালু করে দেয়া হয়। তবে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে।

তবে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন বিধিনিষেধ বহাল রাখার পরামর্শ দিয়েছে।

২০২০ সালের মার্চ মাসের শেষের দিক থেকে যে ‘লকডাউন’ দেয়া হয়েছিল সেটি প্রায় দুই মাস চলেছে নানা বিধি-নিষেধের আওতায়। কিন্তু এই বছরের বিধিনিষেধে তেমন চিত্র দেখা যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office