শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

লেভেলক্রসিংয়ে বেরিয়ার পড়ল একদিকে, ট্রেন গেল অন্যদিকে

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ০১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৪০০ মিটার দূরে শহরের ব্যস্ততম লেভেলক্রসিং বিডিআর গেট। এই ক্রসিংয়ে দুটি রেললাইন রয়েছে। এর একটি দিয়ে মোগলহাট রেল স্টেশন (বর্তমানে পরিত্যক্ত) ও অন্য রেলপথ দিয়ে পাটগ্রামের বুড়িমারী রেল স্টেশনে মালবাহী ও যাত্রীবাহী ট্রেন যাতায়ত করে থাকে। দুই লাইনের জন্য রয়েছে আলাদা গেট বেরিয়ার।

রোববার বিকেলে দায়িত্বরত গেটম্যান ভুল করে যে লাইন দিয়ে ট্রেন পার হবে সেটির গেট বেরিয়ার না নামিয়ে পার্শ্ববর্তী মোগলহাট রেললাইনের বেরিয়ার নামিয়ে রাখেন। এতে মানুষ ও যানবাহন চলাচলকারী রেলপথ দিয়ে আকস্মিক যাত্রীবাহী ট্রেন প্রবেশ করে বুড়িমারীর উদ্দেশে চলে যায়।

এ সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আর অন্যপথে গেট বেরিয়ারে আটকা থাকে যানবাহন ও পথচারী। তবে ট্রেন আসতে দেখে মানুষ ও যানবাহন দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় তারা। এ ঘটনায় গেটম্যান নাদের হোসেনকে সাময়িক বরখাস্ত করে রেল বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভারইরাল হলে রেল বিভাগের অব্যবস্থাপনার কথা বলে বিভিন্ন মন্তব্য করেন সচেতন মানুষ। এদিকে ঘটনার তদন্তে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ট্রাফিক ইন্সপেক্টর শহির উদ্দিনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী ৩ কার্যদিবসের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেল অফিস সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরল থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী যাত্রীবাহী ৭১ নম্বর ট্রেনটি যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বিডিআর লেভেলক্রসিংয়ের গেটম্যান নাদের হোসেন বলেন, তিনি শুনতে ভুল করেছেন। তবে পরবর্তী সময়ে দৌড় দিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাঁশি বাজিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নূর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গেটম্যানের ভুলের কারণে এমন ঘটনা ঘটেছে। ঘটনা সরেজমিনে তদন্ত করতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office