শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

শখ পূরণ করতে গিয়ে প্রাণ গেল মডেলের

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শখ পূরণ করতে গিয়ে প্রাণ গেল মডেলের

সংগৃহীত ছবি

২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা উইয়ার। ছিলেন শহরের মেয়ে, পছন্দ করতেন গ্রামের জীবন। ঘোড়ায় চড়তে ভালোবাসতেন। কয়েক সপ্তাহ আগে শখ পূরণ করতে ঘোড়ায় চেপে বসেন। আর তখনই ঘটে অঘটন। ঘোড়া উল্টে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনাও।

মারাত্মক চোট পান। সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এরপরে লাইফ সাপোর্ট ব্যবস্থা দিয়ে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকেরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। পরিবারের সম্মতিতে খুলে নেওয়া হয় লাইফ সাপোর্ট। এভাবেই জীবনাবসান হয়েছে অস্ট্রেলিয়ান মডেলের। তার এজেন্টরাও জানিয়েছে একই কথা।

২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেলকন্যা। যদিও তার আগে থেকেই মডেল হিসেবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে।

জানিয়েছিলেন, অভিনয়ে ক্যারিয়ার গড়তে ইংল্যান্ডে চলে যেতে চান। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসেবে কাজ শুরু করতে চান তিনি। শুধু তাই নয়, তার পরিবারের অনেকেই সেখানে থাকেন। এরপর থেকে তাদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়ছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব, পরিবার এবং সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়েনা উইয়ারের আত্নার শান্তি কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office